রাজনীতি

কাদের মির্জাকে সপরিবারে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি

কাদের মির্জাকে সপরিবারে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি
কাদের মির্জাকে সপরিবারে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে কাদের মির্জা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে একটি জিডি করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা জিডিতে উল্লেখ করেন, ‘শনিবার রাত ৮টা ৫ মিনিটে +৯৯১৬০০১৬১৬০ নম্বর থেকে আমার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১১৮৯০৭১৮-এ ফোন আসে। ফোনে আমি ও আমার একমাত্র ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকসহ সপরিবারকে হত্যার হুমকি প্রদান করে।’

জিডিতে তিনি আরও উল্লেখ করেন, ‘বহিরাগত ও স্থানীয় কতিপয় অজ্ঞাতনামা সন্ত্রাসীর যোগসাজশে পরিকল্পিতভাবে আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এমতাবস্থায় বর্ণিত মোবাইলের কললিস্ট সংগ্রহক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।’

জিডির বিষয়ে মেয়র আবদুল কাদের গণমাধ্যমকে মির্জা নিশ্চিত করে বলেন, একটি নম্বর থেকে আমার মোবাইল ফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের ওপাশ থেকে বলা হয়, ‘আপনার ছেলে তাশিক মির্জাকে হত্যা করা হবে। এরপর আমি আর কোনো কথা না বলে সংযোগ কেটে দিই।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি গণমাধ্যমকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এ বিষয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ