রাজনীতি

নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শাহবাগ থানায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজীব বাদি হয়ে এ মামলাটি করেন। রবিবার (১৮ এপ্রিল) ওসি মামুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারায় এ মামলা হয়েছে।

গত বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নূর বলেন, ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের কোন খবর নাই।’

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ড সরকারের ‘চাল’ রয়েছে বলে দাবি করে নূর বলেন, ‘আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম-ওলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে। এরা মুসলমান হতে পারে না। এদের কোনো ইমান নাই।’

আশরাফুল ইসলাম সজীব বলেন, ‘একজন ধর্মপ্রাণ সচেতন মুসলিম এবং আওয়ামী পরিবারের সদস্য হিসেবে আমি মনে করছি, তার এই বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তাই আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ