রাজনীতি

সরকারের অমানবিক আচরণে দেশের মানুষ আতঙ্কিত: মির্জা ফখরুল

সরকারের অমানবিক আচরণে দেশের মানুষ আতঙ্কিত: মির্জা ফখরুল
সরকারের অমানবিক আচরণে দেশের মানুষ আতঙ্কিত: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ এখন দুর্বিষহ শাসনে কাতরাচ্ছে। জনগণের কাছে জবাবদিহিহীন সরকারের প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ আতঙ্কিত। এই পবিত্র মাহে রমজানেও সরকারের অত্যাচার আরো তীব্র আকার ধারণ করেছে। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া, কেরানীগঞ্জ ও নরসিংদীসহ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে দিনে-রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব এ বিবৃতি দেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশের সাঁড়াশি অভিযান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মনির হোসেন ও থানা ওলামা দলের সহসভাপতি মাওলানা আলাউদ্দিন এবং নরসিংদী জেলা বিএনপির কোষাধ্যক্ষ সমির ভুঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, ছাত্রনেতা কাজী সালমান ও বিএনপি কর্মী তারেক সরকার ডালিমকে গ্রেফতারসহ দেশব্যাপী বিভিন্ন অঞ্চলে পবিত্র মাহে রমজান মাসে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি গ্রেফতার অভিযান ও নির্যাতনের ঘটনা সরকারের ভিন্নমত দমনের বহিঃপ্রকাশ। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ