রাজনীতি

ভারতের সঙ্গে স্থলপথের সীমান্ত বন্ধ চায় বিএনপি

ভারতের সঙ্গে স্থলপথের সীমান্ত বন্ধ চায় বিএনপি
ভারতের সঙ্গে স্থলপথের সীমান্ত বন্ধ চায় বিএনপি

করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রামণে প্রতিবেশী দেশ ভারতে একটি মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই পরিস্থিতিতে বাংলাদেশ-ভারতের স্থলপথে যে সীমান্ত আছে, সেগুলো বন্ধ করা দরকার।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে উল্লেখ করতে চাই, বর্তমানে সংক্রমণের দিক থেকে ভারত সবার আগে। দেশটিতে সংক্রমণ মারাত্মক হারে বেড়েছে। করোনার নতুন ধরনের সংক্রমণ এক ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, ব্যবসায়িক সম্পর্কসহ বিভিন্ন কারণে সড়ক ও আকাশপথে আমাদের নাগরিকদের ভারতে যাতায়াত আছে। বিশেষ করে চিকিৎসা এবং অন্যান্য কাজে। এদিকে পশ্চিম বাংলায় সংক্রমণ সবচেয়ে বেশি। তাই আমরা মনে করছি, ভারতের সঙ্গে যে সীমান্ত আছে সেগুলো একেবারে বন্ধ করা দরকার।

বিএনপির মহাসচিব বলেন- সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাইরে থেকে যারা বিমানে দেশে আসবে, তাদের তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিশ্বের কোথাও এমনটা শুনিনি। এ ধরনের সিদ্ধান্তগুলো পরিস্থিতিকে আরও নাজুক করে ফেলছে।

লকডাউন ঘোষণার পরে যারা গ্রামে চলে গিয়েছিল, তারা এখন আবার ঢাকা ফিরে আসছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার বলছে আগামী ২৮ এপ্রিল থেকে শপিংমল খুলে দেওয়া হবে। আর আজ পত্রিকায় এসেছে যে যারা দোকান-পাটে কর্মরত শ্রমিক আছেন, যারা ছোট ছোট দোকান করেন তারা এখন আবার ঢাকায় আসতে শুরু করেছে। তারা আসবেন এটাই স্বাভাবিক। এখানে জীবিকার প্রশ্ন রয়েছে। আবার তারা ঈদের দুই-একদিন আগে গ্রামে ফিরে যাবেন। ফলে, সারাদেশে করোনা সংক্রাম মারাত্মকভাবে বৃদ্ধি পাবে।

মির্জা ফখরুল বলেন, ইতিমধ্যে করোনা নতুন ধরনে বাংলাদেশে পৌঁছে গেছে। এর থেকে শিশুরাও রক্ষা পাচ্ছে না। আমরা আবার বলতে চাই, পরিকল্পতি সমন্বিত সিদ্ধান্ত নেওয়া দরকার। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ