রাজনীতি

খালেদা জিয়া দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ

খালেদা জিয়া, চেয়ারপারসন, বিএনপি
খালেদা জিয়া, চেয়ারপারসন, বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় পরীক্ষার ফলও করোনা পজিটিভ এসেছে। শনিবার রাত ১২টা ৫০ মিনিটে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান এফ এম সিদ্দিকী।

এর আগে রাত ১০টা ৫ মিনিটে তারা খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা ও আজকের করা পরীক্ষাগুলোর টিপোর্ট পর্যালোচনা করতে তার বাসায় যান। দুই ঘন্টার বেশি সময় তারা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

দ্বিতীয় রিপোর্টেও করোনা পজিটিভ আসলেও বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভালো বলে জানান এফএম সিদ্দিকী। তিনি বলেন ম্যাডামের শারীরিক অবস্থা ভালো আছে, তার ফুসফুসেও কোনো জটিলতা নাই।

এফএম সিদ্দিকী বলেন, আজ বিএনপি চেয়ারপারসনের শারীরিক সবগুলো পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট ভালো আসছে। করোনার দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা তিনি সেটা কাটিয়ে উঠেছেন। আশা করছি ৫-৬ দিন পর আবার টেস্ট করলে তিনি করোনা নেগেটিভ হয়ে যাবেন।

এদিকে খালেদা জিয়ার আরেক চিকিৎসক জাহিদ বলেছেন, খালেদা জিয়াসহ বাসার ৪ জনের করোনার দ্বিতীয় রিপোর্ট পজিটিভ এসেছে। বাকী ৫ জন নেগেটিভ হয়েছেন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ