রাজনীতি

ওবায়দুল কাদেরের ফেক আইডিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ওবায়দুল কাদেরের ফেক আইডিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
ওবায়দুল কাদেরের ফেক আইডিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ফেসবুকে অনেকগুলো ফেক আইডি রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে। এসব আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন ছবি, বক্তব্য বা অন্য কোনো কন্টেন প্রচার করা হচ্ছে। সেতুমন্ত্রীর নামে খোলা এসব ভুয়া আইডির প্রচারে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে অনেকগুলো ফেক আইডি থেকে অনেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে তিনি যে ফেসবুক আইডি ব্যবহার করছেন সেটি ভেরিফাইড ফেসবুক আইডি। ভেরিফাইড আইডি ছাড়া অন্য সব ফেক আইডি থেকে প্রচারিত বক্তব্য, ছবি বা অন্য কোনো কনটেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে অনুরোধ জানানো যাচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ