রাজনীতি

রমজানেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নেই: ফখরুল

রমজানেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নেই: ফখরুল
রমজানেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নেই: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়াবহ করোনা পরিস্থিতি ও পবিত্র রমজানের মধ্যেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নেই। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার নিজেদের অনৈতিক শাসনকে নিষ্কণ্টক ও দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল এবং ভিন্ন মত, স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর এরই ধারাবাহিকতায় ২০ দলীয় জোট নেতা, খেলাফত মজলিসের মহাসচিব ও দেশের বিশিষ্ট আলেম অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সারা দেশে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে গত এক মাসে অন্যায়ভাবে গ্রেফতার ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে।

ফখরুল বলেন, দেশ পরিচালনা ও করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের নিদারুণ ব্যর্থতায় জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আন্দোলন-সংগ্রাম দমন করতে সরকার এহেন অরাজক পরিস্থিতি তৈরি করছে। তারা ফ্যাসিবাদী কায়দায় জনঅধিকার কেড়ে নিচ্ছে এবং কল্পকাহিনী রচনা করে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অবিলম্বে আহমদ আবদুল কাদেরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও গ্রেফতার অভিযান বন্ধের জোর দাবি জানান মির্জা ফখরুল। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ