রাজনীতি

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক এ প্রধানমন্ত্রীর সিটি স্ক্যান ও আল্ট্রাসনো করার পর চিকিৎসকরা হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

সিটিস্ক‍্যানসহ অন‍্যান‍্য পরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করে আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।

এর আগে সিটিস্ক‍্যানসহ অন‍্যান‍্য পরীক্ষার করানোর জন্য মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে যান তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও আব্দুল্লাহ আল মামুন।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসা চলে সাবেক এই প্রধানমন্ত্রীর

গত ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করানো হয়। সে রিপোর্ট ভালো আসে বলে বিএনপি থেকে জানানো হয়।

গত শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে দ্বিতীয় বার খালেদা জিয়ার করোনার নমুনা পরীক্ষা করা হয়। এই রিপোর্টও পজিটিভ আসে। / বার্তা২৪

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ