রাজনীতি

মাঝে মাঝে নিজেদেরকে খুব অপরাধী মনে হয়: মির্জা ফখরুল

মাঝে মাঝে নিজেদেরকে খুব অপরাধী মনে হয়: মির্জা ফখরুল
মাঝে মাঝে নিজেদেরকে খুব অপরাধী মনে হয়: মির্জা ফখরুল

বিএনপি নেতারা অপরাধবোধে ভুগছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের নিখোঁজ এবং ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দলের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই রোজার মাসে এর আগে প্রত্যেক বছরই আমরা তাকে সঙ্গে নিয়ে আমাদের ইফতার করেছি এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আমরা জানি আপনাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পূরণ করার কোনো শক্তি আমাদের নেই। সম্ভব না। তো এই পাশে থাকা এটা বড় সাহস যোগায়। সাহস আপনাদেরও যোগায় আমাদেরও যোগায়। আমরা যে উদ্দেশ্যে রাজনীতি করছি, আন্দোলন করছি সংগ্রাম করছি যে কারণে আমাদের ছেলেরা আমাদের মানুষের আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। লক্ষ্য তো একটাই আমাদের গণতান্ত্রিক সমাজব্যবস্থা।

তিনি বলেন, আমরা আমাদের অধিকার গুলোকে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যে অধিকারগুলোকে আজকে আওয়ামী লীগের দানবীয় সরকার ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রের দানব শক্তি ব্যবহার করে কেড়ে নিয়েছে, সেই শক্তিকে সরিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার একটা মানুষের সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। এজন্যই এত ত্যাগ এত অশ্রু এত ব্যথা এত বেদনা। আমরা প্রায় প্রত্যেক বছর আপনাদের সামনে আমারা যখন এভাবে উপস্থিত হই নিজেদেরকে মাঝে মাঝে খুব অপরাধী মনে হয়।

বিএনপি মহাসচিব বলেন, অপরাধী মনে হয় যে আমরা এখনো পর্যন্ত আমরা অবস্থার পরিবর্তন করতে পারিনি। একটি ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি আমাদের সকল অর্জনগুলোকে ধ্বংস করে দিয়ে আমাদের সকল ভালোলাগাগুলো কে একেবারে ডলে পিষে দিয়ে আমাদের মানুষের প্রতি মানুষের যে ভালবাসা ছিল সেটা নষ্ট করে দিয়ে আমাদের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে একটা দানবীয় শক্তি হয়ে আমাদের উপর তান্ডব নৃত্য করছে। এটাই বাস্তবতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ