মানবিক কারণে সরকার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
করোনা ভাইরাস সংক্রমণে নিহত বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাদের দশটি পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার তুলে দেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে যাওয়া সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।
তিনি বলেন, সোমবার তিনি খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে সরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। তাকে বিদশে নিতে পরিবারের ইচ্ছের কথা তুলে ধরেছেন। পরিবার চায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকারের ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশাবাদের কথা জানান বিএনপি মহাসচিব। / ভোকা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: