রাজনীতি

এই মুহূর্তে রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো: ওবায়দুল কাদের

এই মুহূর্তে রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো: ওবায়দুল কাদের
এই মুহূর্তে রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো: ওবায়দুল কাদের

সরকারের বিরুদ্ধে অবান্তর অভিযোগ না এনে করোনা মোকাবিলায় বিএনপিকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘করোনা খালেদা জিয়াকেও ছাড় দেয়নি, তাই এই মুহূর্তে রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো’ উল্লেখ করে ওবায়দুল কাদের এই অদৃশ্য শক্তিকে মোকাবিলা করতে বিএনপিকে দোষারোপের রাজনীতি পরিহার করার আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

‘১৯৭৫-পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় যা করছে, জনগণও তা ভালো করে জানে।’

ওবায়দুল কাদের দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে কোনোভাবেই যেন বদনাম না হয়, সেদিকে খেযাল রাখতে হবে।’

ওবায়দুল কাদের করোনা মোকাবিলায় মাস্ককে সবচেয়ে বড় অস্ত্র উল্লেখ করে বলেন, ‘সবাইকে শতভাগ মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে এবং দলের নেতা-কর্মীদের সারা দেশে ক্যাম্পেইনের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।’

বিশেষজ্ঞদের মতে ভারতে দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের আঘাত আসতে পারে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হতে পারে। তাই, যতই সীমাবদ্ধতা থাক না কেন, সবাইকে সতর্ক থাকতে হবে।’

বিএনপি দীর্ঘদিন অপরিপক্ক ও অপরাজনীতির চর্চা করে এখন গোয়েবলসীয় কায়দায় সরকারের ইমেজ নষ্ট করার অপচেষ্টায় আছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির চেয়ারম্যান আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে এ সময় ধানমণ্ডি প্রান্তে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ। / এনটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ