রাজনীতি

প্রায় দুই মাস হাসপাতালে থেকে বাসায় ফিরলেন রিজভী

প্রায় দুই মাস হাসপাতালে থেকে বাসায় ফিরলেন রিজভী
প্রায় দুই মাস হাসপাতালে থেকে বাসায় ফিরলেন রিজভী

প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। তবে এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাঁকে মেনে চলতে হবে চিকিৎসকদের কঠোর নির্দেশনা। বাসায় নিতে হবে চিকিৎসা। চিকিৎসকদের পরমর্শে আরও এক-দুই মাস তাঁকে থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে।

রুহুল কবির রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম গতকাল রোববার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

চিকিৎসক আরও বলেন, ‘গতকাল দুপুরেই রিজভীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি এখন বাসায় থেকে চিকিৎসা নেবেন। এই সময়ে বাইরের লোকজন তাঁর সঙ্গে দেখা করতে পারবেন না বা মিশতে পারবেন না। বর্তমানে তাঁর বাড়তি অক্সিজেন না লাগলেও বাসায় সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা রাখতে হবে যাতে সামান্য শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে সাপোর্ট দেওয়া যায়।’

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ রুহুল কবির রিজভীর সার্বিক খোঁজ-খবর রাখছেন। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ