রাজনীতি

বিএনপি অপরাজনীতি চালিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের

বিএনপি অপরাজনীতি চালিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের
বিএনপি অপরাজনীতি চালিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব এখন শাটডাউন, ক্র্যাকডাউন নানান পরিভাষা ব্যবহার করছে অথচ যখন মানুষের জীবন-জীবিকার সুরক্ষাই অগ্রাধিকার, সেখানে তারা অব্যাহতভাবে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (১৮ মে) সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, যারা সমালোচনার খাতিরে শুধু সমালোচনায় লিপ্ত তাদের স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের জানতে চান করোনা মোকাবেলায় সরকারের অব্যস্থাপনাই যদি থাকতো তাহলে সংক্রমণের সংখ্যা ৮ হাজার থেকে ৬’শ এর নিচে এবং মৃত্যুর সংখ্যা ১১২ জন থেকে ৪০ এর নিচে নেমে আসলো কি করে?

স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবার কোন কারণ নেই।

বিএনপি মহাসচিব লকডাউনের আগে কঠোর লকডাউন দেওয়ার দাবির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন সরকার যখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় লকডাউন বা সাধারণ ছুটির ঘোষণা করলো, তখন তারা কৌশলে এর বিরোধিতা করলো। বিএনপি ভ্যাকসিনের বিরোধিতা করে জনগণকে ভ্যকসিন গ্রহণ থেকে দূরে রাখতে যে অপপ্রচার চালিয়েছিলো তাও ব্যর্থ হয় বলেও জানান তিনি।

করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম,দ্যা ইকোনোমিস্ট,যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ফোর্সসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অথচ বিএনপি নামক দলটি সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসা না করে বরং অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দেশ পরিচালনা করছেন এবং দলগত ভাবে আওয়ামী লীগও জনগণের আস্থা অর্জন করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন জনগণের সমর্থন নিয়ে শেখ হাসিনা সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা গতিশীল করে এগিয়ে যাচ্ছে সম্মুখপানে।

বিদেশে সরকারের কোনো প্রভু নেই আছে অকৃত্রিম বন্ধু এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তাঁর কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

ওবায়দুল কাদের আরো জানান শেখ হাসিনা সরকার পরিচালনায় হাওয়া ভবনের মতো কোন বিকল্প ক্ষমতা কেন্দ্রের অস্তিত্ব নেই।

তিনি বলেন জনগণের সরকার জনগণের কল্যাণেই কাজ করছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ