রাজনীতি

খালেদা জিয়া নিজে হাঁটতে পারছেন

খালেদা জিয়া, চেয়ারপারসন, বিএনপি
খালেদা জিয়া, চেয়ারপারসন, বিএনপি

অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়া নিজে নিজে হাঁটতে পারছেন।

বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্য জানিয়েছেন, শনিবার (২২ মে) মেডিকেল বোর্ড তাঁর রিপোর্ট রিভিউ করেছে। আগের থেকে তিনি ভালো আছেন। প্রতিদিনই বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে এই উন্নতি খুবই ধীর গতিতে হচ্ছে। আজ রাতে আবারও তাঁর সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। আগামীকাল রবিবার (২৩ মে) সিটি স্ক্যানের রিপোর্ট রিভিউ করবেন চিকিৎসকরা।

তাঁরা আরো জানিয়েছেন, ফুসফুসের পানি বের করতে চারদিন আগে বাম পাশের পাইপটি খোলা হয়েছে। যদি পানি কমে আসে তাহলে ডান পাশের পাইপটি সরিয়ে ফেলা হবে।

মেডিকেল বোর্ডের চিকিৎকরা জানান, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হওয়ায় বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক ওষুধ বন্ধ করা হয়েছে। অবস্থার উন্নতি হলেও তাঁর ঝুঁকি কমেনি। এখনো ফুসফুসে পানি আসে। হার্ট এবং কিডনিতে সমস্যা রয়েছে। যখন সিসিইউ থেকে কেবিনে নেওয়া হবে, তখনই বলা যাবে খালেদা জিয়া ঝুঁকিমুক্ত।

গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৩ মে ফুসফুসে সমস্যার কারণে সিসিইউতে ভর্তি করা হয়। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ