রাজনীতি

উপকূলের জনগণকে আশ্রয় কেন্দ্রে আনতে ফখরুলের আহ্বান

উপকূলের জনগণকে আশ্রয় কেন্দ্রে আনতে ফখরুলের আহ্বান
উপকূলের জনগণকে আশ্রয় কেন্দ্রে আনতে ফখরুলের আহ্বান

উপকূলীয় এলাকার জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ মে) দলটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান করেন তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আবহাওয়াবিদরা যদিও বলেছেন ঘুর্ণিঝড় ইয়াস গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে, তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, ভোলাসহ অন্যান্য এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছাস হতে পারে। এতে ক্ষয়-ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বিবৃতিতে তিনি ওই সকল এলাকার জনগণের প্রতি নিরাপদ আশ্রয়ে সরে আসার আহ্বান জানান। একই সাথে তিনি স্থানীয় প্রশাসনের প্রতি সর্তক থাকা ও উপকূলবর্তী এলাকার জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার জন্যও আহ্বান জানান। এছাড়া তিনি স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নিজেদের নিরাপত্তা বজায় রেখে জনগণের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বলেন। / বার্তা২৪

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ