রাজনীতি

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে আবারো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৬ মে) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, এর মধ্যে ‘ব্লাক ফাঙ্গাস’ নতুন আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখনও স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে, এই মূহুর্তে সবাইকে সচেতন হওয়াটা জরুরি।

মন্ত্রী বলেন, জনগণের মাঝে উদাসীনতা অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়। তাই তিনি আবারও সবাইকে যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার বিবৃতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তার বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন। লিপ সার্ভিস নয়, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য বলেও জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, করোনা মহামারি কাটিয়ে সুফলা পৃথিবীতে আবারও ফিরে আসবে প্রাণ, জগত। চিরচেনা চাঞ্চল্যে মুখরিত হবে আবার ইনশাআল্লাহ।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে সম্ভাবনার সোনালী গন্তব্যে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন এ বিজয় অব্যাহত থাকবে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ