রাজনীতি

খালেদা জিয়ার ফুসফুসের পানি অপসারণের পাইপ খুলে ফেলা হলো

খালেদা জিয়ার ফুসফুসের পানি অপসারণের পাইপ খুলে ফেলা হলো
খালেদা জিয়ার ফুসফুসের পানি অপসারণের পাইপ খুলে ফেলা হলো

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ধীরে উন্নতি হচ্ছে। বুধবার তার ফুসফুসের পানি অপসারণের জন্য স্থাপিত বুকের দুটি পাইপই খুলে ফেলা হয়েছে। বুধবার বাম পাশের পাইপটি এবং এক সপ্তাহ পর এদিন ডান পাশেরটি খুলে ফেলেছে। ১০ সদস্যের মেডিক্যাল টিম বৈঠক করে এই পাইপ খোলার সিদ্ধান্ত নেন।

বুধবার মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক এই তথ্য জানিয়েছেন। এখন তার ফুসফুসের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একজন চিকিত্সক জানান, ফিজিওথেরাপির অংশ হিসেবে এখন প্রতিদিনই একটু একটু করে তাকে হাঁটা-চলা করানো হয়। তবে করোনা-পরবর্তী জটিলতায় কিডনির সমস্যা এখনো শঙ্কামুক্ত হয়নি। হার্টবিট বাড়ার কারণে তাকে আরো কিছুদিন সিসিইউতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

গত ১০ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুলশানের বাসা ফিরোজায় ব্যক্তিগত চিকিত্সক টিমের অধীনে থাকার পর তাদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। / ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ