রাজনীতি

কোম্পানীগঞ্জে আ.লীগের দু’পক্ষে ফের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২

কোম্পানীগঞ্জে আ.লীগের দু’পক্ষে ফের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২
কোম্পানীগঞ্জে আ.লীগের দু’পক্ষে ফের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিবদমান দ্বন্দ্বের জের ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কাদের মির্জা অনুসারী ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। তবে কাদের মির্জার দাবি তার ১০-১২জন কর্মী গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (২৯ মে) রাত ৮টার দিকে কাদের মির্জা ও বাদল অনুসারীদের মধ্যে বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের হড়ান্নাগো বাড়ির সামনের সড়কে এই গুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের শামছুল হকের ছেলে সবুজ (৪০), নূর আহম্মদের ছেলে জিসান (২৩), মো.সানি (২৭), চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের এনামুল হকের ছেলে দেলোয়ার হোসেন সুমন (২৭), চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকার মোশারফ হোসেনের ছেলে দিদার (৫৬)।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা থেকে কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ও বসুরহাট পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে কাদের মির্জার অনুসারীরা তার পক্ষে মিছিল করে। বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে কাদের মির্জার অনুসারীরা সন্ধ্যা ৭টার দিকে মিছিল করতে গেলে প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে বাদল অনুসারীরা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিতে কাদের মির্জা অনুসারী ৬জন গুলিবিদ্ধ হয়। তবে এখন পর্যন্ত প্রতিপক্ষ বাদল অনুসারী কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কাদের মির্জা বলেন, বাদল, রাহাত, মন্জুর নির্দেশে সন্ত্রাসী রাহিম, শাকিল, রাজিব, রিয়াদ, আলা উদ্দিন, আরমান, দিদার, রাফেলসহ ২০-২৫ টি মটরসাইকেল নিয়ে বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডে অতর্কিত গুলিবর্ষণ করে। তাদের গুলিতে আমাদের ১০-১২ জন কর্মী গুলিবিদ্ধ হয়। ওসি জায়দুল হক রনির উপস্থিতিতে এই গুলিবর্ষণ হয় বলে জানান তিনি।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৬জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত। তিনি আরো জানান, গুলিবিদ্ধ ৫জন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। গুরুত্বর আহত একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ