রাজনীতি

দেশে করোনার টিকার কোনো সংকট হবে না: কাদের

দেশে করোনার টিকার কোনো সংকট হবে না: কাদের
দেশে করোনার টিকার কোনো সংকট হবে না: কাদের

দেশে করোনাভাইরাসের টিকার কোনো সংকট হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (৮ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরাসরি অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, করোনাভাইরাস বাড়তে পারে, সেজন্য সরকার সব বিষয়ে নজর রাখছে এবং সেভাবে কাজ করছে। বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চলছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ফিলিস্তিনে ওষুধ পাঠিয়েছে শুনেছি। কিন্তু করোনাভাইরাসে দেশের কোথাও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে বলে জানা নেই। ভ্যাকসিন সংকট ও করোনা মোকাবিলা নিয়ে বিএনপি সমালোচনা করলেও সরকার করোনা সংকট মোকাবিলায় যথাযথ উদ্যোগ নিয়েছে। বিএনপি সরকারের ভালো উদ্যোগের প্রশংসা না করে, অকারণে সমালোচনা করছে। কিন্তু এ দুঃসময়ে তারা জনগণের পাশে নেই।

এ সময় মহাখালীতে আগুনের ঘটনায় বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, যারা চেয়ারপারসনের মুক্তির জন্য আন্দোলন করতে পারে না, তাদের মুখে এটি মানায় না। আন্দোলনের নামে দেশে সন্ত্রাস, নাশকতা, ধ্বংসাত্মক কার্যকলাপ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাততলা বস্তিতে আওয়ামী লীগের লোকজন আগুন লাগাতে যাবে কেন? আমরা তো শান্তিতে আছি। আগুন লাগিয়ে মানুষের জন্য নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবো কেন? আগুন লাগানোর রাজনীতি তো করে বিএনপি। তারা সবকিছুতেই সরকারের দোষ দেখে। সামনে বজ্রপাত-ঘূর্ণিঝড়ের জন্যও হয়তো সরকারকে দায়ী করবে। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ