রাজনীতি

খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

দেড় মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন।

তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক জানান, গতকাল রবিবার সকালে তিনি জ্বরে আক্রান্ত হন। সকালে শরীরের তাপমাত্রা কিছুটা বেশি ছিলো। বিকাল থেকে তাপমাত্রা ১০০-এর মধ্যে ওঠানামা করছে। মেডিক্যাল বোর্ডের বৈঠক হয়েছে। সেখানে চিকিৎসকেরা তার কিছু পরীক্ষা এবং নতুন ওষুধ দিয়েছেন।

একজন চিকিৎসক বলেন, ১৫ দিন আগেও বেগম জিয়া জ্বরে আক্রান্ত হন। আবার জ্বর হওয়ার ঘটনা উদ্বেগজনক। এত ঘন ঘন জ্বর হওয়া ভালো লক্ষণ নয়।

৯ মে তিনি করোনামুক্ত হওয়ার পর থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। পুরনো রোগগুলো আরও জটিল হয়েছে। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ মে জ্বরে আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া। চার দিন পর তা নিয়ন্ত্রণে আসে। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ