রাজনীতি

প্রধানমন্ত্রী সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিচ্ছেন: ওবায়দুল কাদের

  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'শেখ হাসিনা সরকার কর্তৃত্ববাদী নয়, কারো ওপর হিংস্র আচরণও করেনি বরং প্রধানমন্ত্রী বিরোধী দলের নানান উসকানির মুখে অত্যন্ত সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন।'

মঙ্গলবার (২২ জুন) ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভার সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। তিনি সরকারি বাসভবন থেকে সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন।

বিএনপি দেশে স্থিতিশীলতা চায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'তারা চায় দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে। আন্দোলনের নামে জনগণ ও রাষ্ট্রের সম্পদ নষ্ট করাই তাদের রাজনীতি।'

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, 'শেখ হাসিনা'র উদারতা দেখে ভাববেন না এটা আমাদের দুর্বলতা। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে বলেই সবসময় জনগণের প্রতি ভরসা করে।

এই সময় ঢাকা মহানগরীতে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকসা বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও দুই সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ইনার রিং রোডের ইস্টার্ন বাইপাস এবং ওয়েস্টার্ন অংশের হালনাগাদকরণে ডিটিসিএ-এর মাধ্যমে দুই সিটি কর্পোরেশনের সংগে আলোচনা করে প্রকল্প প্রস্তাব চূড়ান্তের আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, 'ডিটিসিএ প্রদত্ত বহুতল ভবনের জন্য ট্রাফিক ক্লিয়ারেন্স ছাড়পত্র গ্রহণের বিষয়টি আইনগত বিধি-বিধানের আওতায় রাজউক-এর সংগে আলোচনা করে নিষ্পত্তি করতে হবে।'

মন্ত্রী বলেন, 'সমন্বয়হীনভাবে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় সড়ক খনন করা যাবে না।' তিনি এই বিষয়ে ডিটিসিএকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য ঢাকার দুই মেয়রকে আহ্বান জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ