রাজনীতি

খালেদা জিয়ার জীবনকে সংকটাপন্ন করে তোলা হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মহামারি করোনাভাইারাসের আগ্রাসনের মধ্যেও সরকারবিরোধী রাজনৈতিক নেতাকর্মীসহ ভিন্নমতাবলম্বীদের ওপর জুলুম-নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, কারাবন্দি অবস্থায় সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার জীবনকে সংকটাপন্ন করে তোলা হয়েছে। তার সুচিকিৎসার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে সরকার প্রতিহিংসা ও চরম নির্যাতনের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

জাতিসংঘ ঘোষিত নির্যাতিত ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবসের আগের দিন শুক্রবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ দিবসে বাংলাদেশসহ সারা বিশ্বের নির্যাতনের শিকার ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বিভিন্ন রাষ্ট্রের স্বৈরশাসক ও নিষ্ঠুর একদলীয় শাসনে মানুষ নির্যাতিত হয়েছে এবং এখনও হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ