রাজনীতি

বিএনপি থেকে কেন্দ্রীয় ২ নেতার পদত্যাগ

বিএনপি থেকে কেন্দ্রীয় ২ নেতার পদত্যাগ
বিএনপি থেকে কেন্দ্রীয় ২ নেতার পদত্যাগ

বিএনপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় দুই নেতা। পদত্যাগপত্রে কারণ হিসেবে তারা ব্যক্তিগত এবং শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ এবং কর্নেল (অব.) শাহজাহান পদত্যাগ করেন। তারা একসঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগের কারণ হিসেবে মেজর (অব.) হানিফ বলেন, 'ব্যক্তিগত কারণে পদ ছেড়ে দিয়েছি। সোমবার আমি এবং কর্নেল (অব.) শাহজাহান একই সঙ্গে দলীয় কার্যালয়ে গিয়ে আমাদের পদত্যাগপত্র জমা দিয়ে রিসিভ করিয়ে এনেছি। বয়স হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি।'

অন্যদিকে কর্নেল (অব.) শাহজাহান আগের কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৬ সালের বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তাকে কেন্দ্রীয় কোনো পদ দেওয়া হয়নি। তিনি পিরোজপুর জেলা বিএনপির সদস্য ছিলেন। স্থানীয় রাজনীতিতেও তিনি চরম কোনঠাসা। কর্নেল শাজাহান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দল থেকে পদত্যাগ করলেন নাকি রাজনীতি থেকে অবসরে গেলেন এমন প্রশ্নের জবাবে মেজর (অব.) হানিফ বলেন, 'বিএনপি থেকে পদত্যাগ করেছি।'

এই দুই নেতার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে কিছু জানেন না বলে মন্তব্য করেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ