রাজনীতি

যুবলীগ নেতা মনিকে সাময়িক অব্যাহতি

মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনি
মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনি
চিকিৎসককে মারধরের ঘটনায় জেলহাজতে যাওয়া মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনিকে সংগঠন থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। শুক্রবার (৯ জুলাই) সংগঠনের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মাহবুবুল হক মনিকে সংগঠন থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এ সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। কোনো অপরাধীকে যুবলীগে ঠাঁই দেওয়া হবে না। উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনিসহ ৮ থেকে ১০ জন মিলে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিৎসক ডা. এএইচএম সালেহিন মামুনের কক্ষে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালাগালি এবং মারধর করেন। এ ঘটনায় ডা. সালেহিন বাদী হয়ে মামলা করলে পুলিশ যুবলীগ নেতা মাহবুবুল আলম মনিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ