রাজনীতি

করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা গোপন করছে সরকার: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা গোপন করছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে ভার্চুয়াল এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের চরম অব্যবস্থাপনার কারণেই করোনাকালে দেশজুড়ে ভয়াবহ রূপ ফুটে উঠছে। আইসিইউ সংকট থেকে শুরু করে স্বাস্থ্যখাতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, সাধারণ মানুষের কাছে অর্থ আর খাদ্য পৌঁছানো না গেলে কারফিউ কিংবা লকডাউন কোনো কাজে আসবে না। শ্রমজীবী মানুষের কাছে প্রণোদনার অর্থ পৌঁছে দেয়ার তাগিদ দেন তিনি। বলেন, সরকারের একলা চলো নীতির কারণেই এই ভয়াবহ পরিস্থিতি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ