রাজনীতি

২০০ গাঁজার গাছসহ আওয়ামী লীগ নেতা আটক

মো. আতিক জামান ডেভিড সরকার, পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি / ছবি: সংগৃহীত
মো. আতিক জামান ডেভিড সরকার, পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি / ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২০০ গাঁজার গাছসহ আতিক জামান ডেভিড সরকার (৪১) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। রোববার (১২ জুলাই) রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশ থেকে আটক করা হয়।

আটক মো. আতিক জামান ডেভিড সরকার (৪১) উপজেলার ভদ্রকোল পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে। তিনি পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সোমবার বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা। তিনি জানান, দীর্ঘদিন ধরে ডেভিড সরকার সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এক মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ২০০ গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ