রাজনীতি

ত্রাণ নিতে আসা বৃদ্ধকে ঘুষি মারলেন কাদের মির্জা, ভিডিও ভাইরাল

ত্রাণ নিতে আসা বৃদ্ধকে ঘুষি মারলেন কাদের মির্জা, ভিডিও ভাইরাল
ত্রাণ নিতে আসা বৃদ্ধকে ঘুষি মারলেন কাদের মির্জা, ভিডিও ভাইরাল

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এক অসহায় বৃদ্ধকে ঘুষিমারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরের দিকে এক বৃদ্ধাকে ঘুষিমারার ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এমন আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছেন কাদের মির্জা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পৌরভবনের নিচে এবং ওপরে কাদের মির্জা পর্যায়ক্রমে ঈদুল আজহা উপলক্ষে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। বিপত্তিবাধে পৌরসভার নিচে শাড়ি বিতরণকালে এক বৃদ্ধের হাতে একটি শাড়ি তুলে দেন কাদের মির্জা। বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করতে চাইলে কাদের মির্জা তার বুকে ঘুষি মেরে তাকে সরিয়ে দেন। এ সময় কাদের মির্জার অনুসারীরা শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ করছিল। কিছুক্ষণের মধ্যে বৃদ্ধকে ঘুষিমারার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

Bhorer Kagoj

প্রচ্ছদ সারাদেশ ত্রাণ নিতে আসা বৃদ্ধকে ঘুষি মারলেন কাদের মির্জা, ভিডিও ভাইরাল

ত্রাণ নিতে আসা বৃদ্ধকে ঘুষি মারলেন কাদের মির্জা, ভিডিও ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২১ , ৫:৫৫ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৬, ২০২১ , ৬:৩৭ অপরাহ্ণ

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এভাবেই ঘুষি মারেন ত্রাণ নিতে আসা বৃদ্ধকে। ছবি: ফেসবুক থেকে

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এক অসহায় বৃদ্ধকে ঘুষিমারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরের দিকে এক বৃদ্ধাকে ঘুষিমারার ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এমন আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছেন কাদের মির্জা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পৌরভবনের নিচে এবং ওপরে কাদের মির্জা পর্যায়ক্রমে ঈদুল আজহা উপলক্ষে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। বিপত্তিবাধে পৌরসভার নিচে শাড়ি বিতরণকালে এক বৃদ্ধের হাতে একটি শাড়ি তুলে দেন কাদের মির্জা। বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করতে চাইলে কাদের মির্জা তার বুকে ঘুষি মেরে তাকে সরিয়ে দেন। এ সময় কাদের মির্জার অনুসারীরা শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ করছিল। কিছুক্ষণের মধ্যে বৃদ্ধকে ঘুষিমারার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

এভাবেই মুষ্টি পাকিয়ে বৃদ্ধের দিকে ঘুষি মারতে উদ্ধ্যত কাদের মির্জা। ছবি: ফেসবুক থেকে

মেয়র মির্জার নিজ ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভের ভিডিওতেও দেখা যায়, তিনি সারিবদ্ধ নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন। ২০ মিনিট ৫৮ সেকেন্ডের ফেসবুক লাইভ ভিডিওর ১৭ মিনিট ৩০ সেকেন্ডের সময় দেখা যায়- মেয়র মির্জা এক বৃদ্ধের হাতে শাড়ি দিয়েছেন। হাতে নেওয়ার পর ওই বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করে অন্যটি নিতে চাইলে কাদের মির্জা তার বুকে ঘুষি মেরে সরিয়ে দেন। একই ভিডিওতে কিছুক্ষণ পর দেখা যায় ওই বৃদ্ধের দিকে একটি শাড়ি ছুড়ে মারেন মির্জা।

ফেসবুকে রফিকুন বিন তাহের নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, আমাদের রাষ্ট্র নায়করা কোথায়? উনারাকি এই ভিডিও ক্লিপগুলো দেখেননা। মারওয়ান আলমাংকি নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, জুলুমের মাত্রা বেড়ে গেলেই এমন হয়। এদের ধ্বংস অনিবার্য। খালেদ সাইফুল্যাহ নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, অহংকার পতনের মূল’ কথাটা কালেকালে সত্যে রূপান্তরিত হয়েছে, হবে। ডা.হামিদুর রহমান নামের আরেকজন লিখেছেন, ভাই আপনার একজন ভক্ত আমি আপনার অনেক প্রশংসা করি। কিন্তু আজ বুড়া লোকটার সাথে যে ব্যবহার করেছেন তা সারা পৃথিবীসহ সকলে দেখেছে। সবাই কিন্তু খারাপ বলছে, অল্প থেকেই অনেক বড় হোয়ে যায়, (ধৈর্য ধরুন)। রাসেল নোয়াখালী আইডি থেকে লেখা হয়েছে, মানুষকে দোষারোপ করার আগে তাদের দোষারোপ করো যারা যত্রতত্র লাইভ দেয়। একটা জিনিস বিতরণ করতে ধৈর্য হারা হয় অনেকে। যদি লাইভ না থাকতো তাহলে এই ইস্যু হোত না। অভি ও স্বপন দায়ী এটার জন্য।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় এবিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র গত ৭ মাস ধরে আওয়ামী লীগের জাতীয় নেতা, আওয়ামী লীগের স্থানীয় নেতাদেরকে নিয়ে তীর্যক মন্তব্য করে ব্যাপক আলোচনায় আসেন। কাদের মির্জা জনগণের ভোটের অধিকার নিশ্চিত হয়নি বলেও মন্তব্য করেন। ইতিমধ্যে ঘরে বাইরে সর্বক্ষেত্রে তীর্যক মন্তব্য করে সামাজিক মাধ্যম ফেসবুকে তার একটি পরিচিতি এসেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ