রাজনীতি

ঈদ যাত্রায় ভোগান্তির জন্য সেতুমন্ত্রীর দুঃখ প্রকাশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

রাজধানীর বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘণকারি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ’র প্রতি নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে যারা ঈদ যাত্রায় ভোগান্তির মুখে পড়েছেন তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি। এ সময় মন্ত্রী পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে শর্ত মেনে যানবাহন চালোনার অনুরোধ জানান।

সড়ক মহাসড়কে যানবাহনের অত্যাধিক চাপ থাকার কারণ প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বৃষ্টি এবং ধীরগতির কোরবানীর পশুবাহি গাড়ির কারণে ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের কিছু জায়গায় ভোগান্তি হয়েছে ও হচ্ছে আবার কোথাও কোথাও থেমে থেমে গাড়ি চলছে জানিয়ে মন্ত্রী বলেন, লকডাউনসহ বিদ্যমান পরিস্থিতির কারণে এবারের ঈদে পণ্যবাহি ট্রাক, লরি এবং কাভার্ডভ্যানসহ চলাচল করছে, তাই যানবাহনের চাপ বেশি।

আজ ঈদের আগের দিন হওয়ায় মহাসড়কে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে- এ অবস্থায় ওবায়দুল কাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

করোনা সংক্রমণের উচ্চমাত্তার এমন পরিস্থিতিতে অসতর্ক হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞগণ মনে করেন। এমতাবস্থায় ঈদ আনন্দ যেন বিষাদে রূপ নিতে না পারে সেজন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও ঘরমুখো মানুষের প্রতি আকুল আবেদন জানান।

তিনি শপিং মল, বাস ও লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, ফেরিঘাট, পশুর হাটসহ জনসমাগমস্থলে শতভাগ মাস্ক পরিধান ও ভিড় এড়িয়ে নিজেকে সুরক্ষিত রাখার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ঈদের এ আনন্দ ভ্রমণ যেন কান্নায় রূপ না নেয়, সেজন্য নিজেকে সুরক্ষা বলয়ের মধ্যে রাখতে হবে এবং নিজে ও অন্যকে সতর্ক রাখতে হবে।

সকল অপপ্রচার মিথ্যা প্রমাণ করে দেশে একের পর এক ভ্যাকসিনের চালান আসছে, বাড়ছে সরবরাহ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন. গণটিকাদানের বয়সসীমা কমিয়ে এর আওতা বাড়ানো হয়েছে। পর্যায়ক্রমে ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গে বয়য়সীমা আরও কমিয়ে আনবে শেখ হাসিনা সরকার।

জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবারও আস্থা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংকট ও দুর্যোগে তার দূরদর্শিতা ইতোমধ্যেই পরীক্ষিত।

করোনার ভ্যাকসিন গ্রহণ করায় বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শুরু থেকে বিএনপি নেতারা নানান অপপ্রচার চালালেও শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াও ভ্যাকসিন গ্রহণ করেছেন।

শেখ হাসিনা সংকট দেখলে জনমানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়েন, গ্রহণ করেন চ্যালেঞ্জ এমনটা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্যদিকে কথামালার ভাণ্ডার নিয়ে বিএনপি নেতারা সংকট দেখলে পালানোর পথ খোঁজেন এবং জনগণ থেকে নিরাপদ দুরত্বে অবস্থান করেন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ