রাজনীতি

জ্বর কিছুটা কমেছে খালেদা জিয়ার

বেগম খালেদা জিয়া, চেয়ারপারস, বিএনপি
বেগম খালেদা জিয়া, চেয়ারপারস, বিএনপি

কয়েকদিন জ্বরে ভোগার পর জ্বর কিছুটা কমেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার।

করোনা থেকে সুরক্ষায় গত ১৯ জুলাই বিকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে প্রথম ডোজের টিকা নেন তিনি। এরপর থেকে তিনি জ্বরে ভুগছেন। তবে তার গায়ের জ্বর কমতে শুরু করেছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, ম্যাডামের শরীরের তাপমাত্রা গতকালের চেয়ে কিছুটা কমেছে।

এর আগে ঈদুল আজহার দিন বুধবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেখান থেকে বের হয়ে মির্জা ফখরুল তার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান।

এ সময় তিনি বলেন, গত ১৯ জুলাই টিকা নেওয়ার পর ম্যাডামের জ্বর এসেছে। ডাক্তারের মতামত অ্যাডভান্স চিকিৎসার জন্য তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।

১৯ জুলাই শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা নেন খালেদা জিয়া। এদিন তার বাসার আরও পাঁচজন টিকা নেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ