রাজনীতি

নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে শেখ হাসিনার অভিনন্দন

নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে শেখ হাসিনার অভিনন্দন
নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে শেখ হাসিনার অভিনন্দন

নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পঞ্চমবারের মতো উচ্চপদে ফিরে আসা এবং ১৮ জুলাই নেপালের সংসদের নিরঙ্কুশ সমর্থন আপনার নেতৃত্বের ওপর জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের যে বিশ্বাস ও আস্থার প্রমাণ।

প্রধানমন্ত্রী ওই অভিনন্দন বার্তার বরাত দিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ এবং নেপালের মধ্যে একাধিক অভিন্ন এবং অংশীদারিত্বের ভিত্তিতে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। নবনির্বাচিত প্রধানমন্ত্রী শের বাহাদুরের নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতা আরও গভীরতর হবে বলে গভীর আস্থা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী সম্প্রতি নেপালের রাষ্ট্রপতির সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করেন, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মতো দুটি অনুষ্ঠানে অপরিসীম মূল্য সংযোজন করেছে।

দুই দেশের পারষ্পরিক উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়নে নিবিঢ়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন শেখ হাসিনা।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় নেপালি কংগ্রেসের নেতৃত্বের সমর্থনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যকার সম্পর্ক আগামী বছরগুলোতে আরও প্রসারিত এবং গভীরতর হবে। পাশাপাশি, শের বাহাদুর দেউবাকে তার সুবিধামত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ