রাজনীতি

করোনার টিকা নিলেন রিজভী আহমেদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ছবিঃ ইন্টারনেট)
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ছবিঃ ইন্টারনেট)

অবশেষে করোনা ভাইরাসের প্রতিরোধক ভ্যাকসিন নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৬ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) তিনি এ টিকা নেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে বিএসএমএমইউ হাসপাতালে তিনি মডার্নার টিকা নিয়েছেন।

রিজভী বলেন, আমি কথা দিয়েছিলাম ভারতে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা নেব না। সেই কথা রেখেছি। আমি ভারতে উৎপাদিত টিকা নেইনি। নিয়েছি আমেরিকার তৈরি মডার্নার টিকা।

এর আগে গত ১৫ মার্চ এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন- আপনি টিকা নেবেন কি না? আমি বলেছি- ন্যায়সঙ্গতভাবে আমি যে টিকার বিরোধিতা করেছি, বাঁচি আর মরি ওই টিকা আমার শরীরে প্রবেশ করতে দেব না। আমি আমার কথা রেখেছি।

ওইদিন রিজভী আরও বলেন, আমি যতটুকু জানি, অন্য দু’একটি দেশে যেখানে ভারত টিকা দিয়েছে, সেখানে কিন্তু টিকা প্রয়োগ বন্ধ করে দিয়েছে। নতজানু সরকার থাকলে, আত্মসমর্পণকারী সরকার থাকলে তারা এগুলোর কিছুই পরোয়া করে না। তারা প্রহসন করছে।

এরপর শারীরিকভাবে অসুস্থ রিজভী ১৭ মার্চ রাজধানীর পপুলার হাসপাতালে সিটি স্ক্যান করতে গেলে করোনা টেস্টের জন্য নমুনা দেন। সেই রিপোর্টে করোনা পজিটিভ আসে তার। দীর্ঘ একমাস পর তিনি করোনামুক্ত হন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ