রাজনীতি

১৫ আগস্টের হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ নেতারাই জড়িত ছিল: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫ আগস্টের ভয়াবহ হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ নেতারাই জড়িত ছিল। খন্দকার মোশতাকের নেতৃত্বে ৩১ জন মন্ত্রিসভায় শপথ নিয়েছিলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলায় করোনা হেল্প সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নিজেদের অপকর্ম ঢাকতে অন্যদের দোষারোপ করে লাভ নেই। হত্যা, সন্ত্রাস ও প্রতারণার রাজনীতি বাদ দিয়ে সংশোধন হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ। জনগণের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে। চিকিৎসা না পেয়ে হাসপাতালের বারান্দায় ও রাস্তায় মরছে মানুষ। সরকার ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ