রাজনীতি

খালেদা জিয়াকে আম পাঠিয়েছে পাকিস্তান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আম উপহার হিসেবে পাঠিয়েছে পাকিস্তান সরকার। সোমবার (২ আগস্ট) রাতে তার গুলশানের বাসভবন ফিরোজায় উপহারের আমের ঝুড়ি পাঠায় বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন। বিএনপি সূত্রে এই তথ্য জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির বলেন, এ বিষয়ে আমার জানা নেই। বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের একটি সূত্র জানায়, সোমবার রাতে পাকিস্তান হাইকমিশনের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় উপহারের আম পৌঁছে দেয়। এর আগে বিএনপির পক্ষ থেকেও বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল। এদিকে, সোমবার বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আম উপহার পাঠিয়েছে পাকিস্তান সরকার। সোমবার (২ জুলাই) রাতে ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানায়। এর আগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য হাঁড়িভাঙা আম পাঠান। আমগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরে হস্তান্তর করা হলে বঙ্গবন্ধুকন্যার প্রশংসা করা হয়। / ভোকা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ