রাজনীতি

ভেদাভেদ ভুলে দলকে সংগঠিত করবে মহানগর নতুন কমিটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সব ভেদাভেদ ভুলে ঢাকা মহানগরের নতুন আহবায়ক কমিটি একসঙ্গে কাজ করে দলকে সংগঠিত করবে বলে আশাবাদের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকলে বিএনপি মহাসচিবের উত্তরার বাসায় এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মঙ্গলবার সকালে বিএনপি মহাসচিবের উত্তরার বাসায় আসেন মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি'র নবগঠিত আহবায়ক কমিটির নেতারা। দলের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন তারা। যোগ‍্য নেতাদের নতুন আহবায়ক কমিটির দায়িত্ব দেয়া হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি'র নবগঠিত আহবায়ক কমিটির নেতারা প্রতিশ্রুতি দেন, তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

তৃনমূলে বিএনপির সাংগঠনিক ভিত মজবুত হলেও রাজধানীতে বিগত বছরের আন্দোলনের ব‍্যর্থতার দায় ঘোচাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন নতুন কমিটির নেতারা।

দীর্ঘদিন পর ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং সাবেক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে বিএনপি ঢাকা মহানগর উত্তরের ৪৭ সদস্যবিশিষ্ট এবং আবদুস সালামকে আহ্ববায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে বিএনপি-ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৪৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ