রাজনীতি

জনগণের সাথে প্রতারণায় এখন সিদ্ধহস্ত সরকার: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জনগণের সঙ্গে মিথ্যা বলা ও প্রতারণায় এখন সিদ্ধহস্ত সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় শিক্ষা ব্যবস্থা নিয়ে এক অনলাইন আলোচনায় বিএনপি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলেই করোনাসহ বিভিন্ন ইস্যুতে প্রতিনিয়ত জনগণকে প্রতারিত করছে ক্ষমতাসীনরা। করোনা মহামারিকে উপলক্ষ করে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে সরকার।

বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচন আর সরকার গঠন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে মিথ্যাচার করছে সরকার। পরিস্থিতি বদলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন ফখরুল। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ