কানাডায় পালিয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ডের সঙ্গে ভার্চুয়াল এক বৈঠকে তিনি খুনি নূর চৌধুরীকে ফেরত দেওয়ার অনুরোধ জানান।
বৃহস্পতিবার (১২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ডের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
তিনি বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। বাংলাদেশে কানাডার উন্নয়ন প্রকল্প ও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলাপ করছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: