রাজনীতি

সরকারের পদত্যাগ চাইলেন মির্জা ফখরুল

করোনা জটিলতায় আক্রান্ত খালেদার হার্ট-কিডনি, জানালেন ফখরুল
করোনা জটিলতায় আক্রান্ত খালেদার হার্ট-কিডনি, জানালেন ফখরুল

করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনা- সবমিলিয়ে সরকার সম্পূর্ণ ব্যর্থ। অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত।’

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ জানান।

তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ। টিকা ব্যবস্থাপনায় নৈরাজ্য সৃষ্টি করে সরকার জনগণের জীবন বিপন্ন করছে। টিকা সংগ্রহ করে অবিলম্বে টিকা প্রদানের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘ভয়াবহ ফ্যাসিস্ট সরকার আজকে আমাদের বুকের ওপর চেপে বসেছে। ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের ধারাবাহিকতা এই সরকার।’

আরাফাত রহমান কোকো যোগ্য ক্রীড়া সংগঠক ছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আরাফাত রহমান কোকোর উদ্যোগে বাংলাদেশে ক্রিকেটের নবযুগের সূচনা হয়।’

এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, আমিনুল ইসলাম, রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। / কালের

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ