১৫ই আগস্টের হত্যাকান্ডে জড়িত কর্নেল তাহের, ইনুর নাম না বলে জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করছে আওয়ামী লীগ-এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য ও মুক্তি কামনায় দোয়া মাহফিলে একথা বলেন তিনি।
তিনি জানান, খালেদা জিয়ার জন্মদিন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য অসত্য, এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। জনগন থেকে বিচ্ছিন্ন করতেই খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার বলে অভিযোগ করেন তিনি।
ইতিহাসকে বিকৃত করতেই ১৫ই আগস্টের হত্যাকান্ডের সাথে জিয়াউর রহমানের নাম জড়িয়ে মিথ্যাচার করছে আওয়ামীলীগ বলেও জানান তিনি। / ডিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: