রাজনীতি

আইসিইউতে রওশন এরশাদ

রওশন এরশাদ, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা
রওশন এরশাদ, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

সোমবার তার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, সিএমএইচে শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রওশনের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইড পাওয়ায় তাকে ভর্তি করা হয়। আজ (সোমবার) ম্যাডামের শারীরিক পরিস্থিতি আগের চেয়ে অনেক স্থিতিশীল।

বিরোধী দলীয় নেতার দপ্তরের সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনের ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি দুই মেয়াদে সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন। / জন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ