রাজনীতি

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত গুলি চালিয়েছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নেতাকর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন। এর আগে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগর নবগঠিত কমিটির নেতা কর্মীদের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। সকাল সাড়ে দশটার দিকে পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচি বাতিল করতে অতর্কিত টিয়ারশেল নিক্ষেপ করে গুলি চালায় এবং লাঠিচার্জ করে এতে আমানুল্লাহ আমান, আমিনুল ইসলাম সহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছেন। পুলিশের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি একটি ফ্যাসিস্ট সরকার এভাবে নির্যাতন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। শত বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা কর্মসূচি সফল করায় তাদের ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা এভাবে পুলিশ দিয়ে নির্যাতন করছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন সম্ভব। আর ঢাকা মহানগর বিএনপির এই আন্দোলনের নেতৃত্ব দেবে।

বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়েছে এমন অভিযোগ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কতজন আহত বা গুলিবিদ্ধ হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো পর্যন্ত সংখ্যা হিসেব করা হয়নি।

এ সময় ঢাকা মহানগর বিএনপি নেতা আব্দুস সালাম, আমানুল্লাহ আমান, আমিনুল ইসলাম, রফিকুল আলম মজনুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ