চুয়াডাঙ্গা শহরের ইমার্জেন্সি রোডে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। আটক রাজু আহমেদ, ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির অন্যতম সদস্য। আহত সাংবাদিক সোহেল রানা স্থানীয় একটি দৈনিক পত্রিকার জেলা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে সোহেল রানার মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই মোটরসাইকেলে থাকা ছাত্রলীগ কর্মীরা তার ওপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় রানাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর সেখানেও হামলা চালায় অভিযুক্তরা। পরে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চিকিৎসকরা জানান, রক্তক্ষরণ হওয়ায় শঙ্কামুক্ত নন ওই সাংবাদিক। এ ঘটনায় জেলা ছাত্রলীগের নেতা রাজু আহমেদকে আটক করেছে পুলিশ। / ডিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: