রাজনীতি

সাম্প্রদায়িক রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবসের আলোচনা সভায় তিনি এ একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে ২০০৫ সালের আজকের এ দিনে জেএমবি সিরিজ বোমা হামলা চালায়। বিএনপি ক্ষমতাকালে রাষ্ট্রযন্ত্র নীরব ছিল। কীভাবে প্লান করে বাস্তবায়ন ঘটালো। এ বিষয়ে অবশ্যই সরকারের সমর্থন ছিল। ১৭ আগস্টের বোমা হামলা ছিল ২১ আগস্টের প্রস্তুতি।

তিনি বলেন, মুক্তমনা মানুষ ও মুক্তিযুদ্ধের আদর্শকে বিলীন করার জন্যই সিরিজ বোমা হামলা চালানো হয়। জাতির পিতাকে হত্যা করে শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করা হয়। বিএনপির হাতে দেশ নিরাপদ নয় বলেও জানান ওবায়দুল কাদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ