রাজনীতি

টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া, চেয়ারপারস, বিএনপি
বেগম খালেদা জিয়া, চেয়ারপারস, বিএনপি

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেন তিনি।

প্রথম ডোজের মতোই দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার সময়ও গাড়িতেই ছিলেন খালেদা জিয়া। স্বাস্থ্যকর্মীরা গাড়িতে এসে তাকে ভ্যাকসিন দেন।

এর আগে বিকেল চারটায় গুলশানের বাসা ফিরোজা থেকে তার গাড়ি বহর হাসপাতালের উদ্দেশে রওনা করে। সোয়া চারটায় হাসপাতালে পৌঁছায় তার গাড়ি। গাড়ির সামনে পেছনে তার নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ সদস্যদের গাড়ি ছাড়াও পুলিশের গাড়িও রয়েছে।

এর আগে গত ১৯ জুলাই শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন খালেদা জিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ