রাজনীতি

নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করতে বেপরোয়া সরকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে জনজীবনে যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখন সরকার তাদের ব্যর্থতা ঢাকতেই দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা শুরু করেছে। এটি গণবিরোধী সরকারের চলমান নিরবচ্ছিন্ন দমন নীতিরই বহিঃপ্রকাশ। সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করেছে, নেতাকর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিয়েছে।’

গতকাল শনিনার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সব অপকর্ম ও অপশাসনের অবসান ঘটাতে জনগণ এখন ঐক্যবদ্ধ। বর্তমান নিষ্ঠুর শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবার প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘ক্ষমতার দাপটে নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করতে বেপরোয়া হয়ে উঠেছে সরকার। ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ভোটের মাধ্যমে নির্লজ্জভাবে দখলকৃত রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রেখে আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদের চরম মাত্রায় এসে উপনীত হয়েছে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিতে নেতাকর্মীদের গ্রেপ্তার করা যেন বর্তমান আওয়ামী সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। দেশকে বিরোধীদলশূন্য করার ধারাবাহিক অপকর্মের অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেপ্তার করা হলো।’ / এনটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ