নারী নেত্রী শহীদ আইভি রহমানের ১৭তম মৃত্যুবাষির্কী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া আইভি রহমান পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকিসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: