রাজনীতি

অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে। কথায় কথায় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পক্ষে কথা বলে, শ্লোগান দেয়, প্রশংসা করে, আমার তাদের কাছে প্রশ্ন, এটা কি তাদের মনের কথা?

বুধবার সচিবালয়ে 'বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের' উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, '১৫ আগস্টের আগে নব্য আওয়ামী লীগারদের অনেকেই মুজিব কোট পরত। কিন্তু ১৫ আগস্টের পর তাদের অনেকেই মুজিব কোট লুকানোর চেষ্টায় ছিল। বঙ্গবন্ধুর খুনি মোশতাকের চোখের পানির কথা জাতি এখনো ভুলে যায়নি, তাই অতি আপনজন সাজার কোনো প্রয়োজন নেই।'

তিনি আরও বলেন, 'আজ ভয় হয় যখন দেখি সচিবালয়ের চারদিকে বিলবোর্ড, পোস্টারে আকাশ ঢেকে যায়। কারণ ১৫ আগস্টের আগেও দলে দলে ফুল ও মিছিল নিয়ে এসেছে। তোয়াজ-তোষণের ফল এবং পরিণতি শুভ নয়। শেখ হাসিনার সরকার চায় স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা।'

সরকারি কর্মকর্তা বা প্রশাসকদের সঙ্গে রাজনীতিকদের সুসম্পর্ক থাকতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'রাজনীতিকরা সিদ্ধান্ত দেবেন আর তা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা।'

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মো. খাইরুল ইসলাম প্রমুখ। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ