রাজনীতি

আ.লীগের কোনো পুঁজি না থাকায় এখন জিয়াকে নিয়ে প্রশ্ন তুলেছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর / Image: Ittefaq
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর / Image: Ittefaq

বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, দেশে এখন দুটি অসুর চেপে বসে আছে। একটা হচ্ছে বৈশ্বিক করোনা ভাইরাস, আরেকটি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো পুঁজি নেই। এ কারণেই চল্লিশ বছর পর জিয়াউর রহমানকে নিয়ে তারা প্রশ্ন তুলেছে।

সোমবার রাতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।

বিএনপির উদ্যোগে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন রাজধানীর স্বামীবাগের ইসকনের শ্রীমান তেজো গোবিন্দ দাস ব্রম্মাচারী।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করছেন। আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন কি না তা প্রমাণ করতে হবে। আপনি যে মন্ত্রণালয়ের মন্ত্রী সেটি সৃষ্টি করেছেন দেশনেত্রী খালেদা জিয়া, বিএনপি সৃষ্টি করেছিল। আজকে মুক্তিযোদ্ধাদের আপনি অপমান করছেন। তার জন্য আপনাকে অবশ্যই জাতির সামনে জবাবদিহি করতে হবে।

হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে ও অমলেন্দ দাস অপুর পরিচালনায় আরো বক্তব্য দেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ড, অর্পনা রায় দাস, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, নিপুণ রায় চৌধুরী, তরুন দে, রামকৃষ্ণ মিশনের কালী কৃষ্ণানন্দা মহারাজ প্রমুখ। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ