রাজনীতি

আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

দীর্ঘ এক যুগের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এ দিনে ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

বিএনপির নেতৃত্বে শিগগিরই দেশের পরিস্থিতি বদলাবে বলে আশাবাদী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিষ্ঠার পর এখন সবচেয়ে বেশি বৈরি সময় পার করছে দলটি। মির্জা ফখরুল বলেন, কারও কথায় দেশের মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার স্থান টলে যাবে না।

৪৩ পেরিয়ে ৪৪ বছরে বিএনপি। কয়েক দফায় দেশ পরিচালনার পাশাপাশি তিক্ত অভিজ্ঞতা সংসদের বাইরে থাকার। সাড়ে চার দশকে এসে বহুমুখী চাপে বিপর্যস্ত বিএনপি। মহাসচিব বলছেন, এত বৈরি পরিস্থিতি আগে মোকাবিলা করেনি দলটি।

মির্জা ফখরুল বলেন, আইনি বাধা আর অসুস্থতায় সরাসরি রাজনীতিতে নেই চেয়ারপারসন খালেদা জিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। এসব সংকটের মাঝে সম্প্রতি রাজনীতিতে প্রশ্ন তোলা হচ্ছে, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে।

তিনি বলেন, এমনকি চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ থাকা না থাকা নিয়েও বিতর্ক উঠছে। আস্থা না থাকায় এ বিষয়ে আইনি পদক্ষেপে যাবে না বিএনপি। জিয়াউর রহমানকে ধারণ করবে বাংলাদেশের ইতিহাস।

বিএনপি মহাসচিবের আশা, গণআন্দোলনে বদলে যাবে পরিস্থিতি। সেই আন্দোলনের নেতৃত্বে থাকবেন চেয়ারপারসন খালেদা জিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ