রাজনীতি

শাহজাদপুরের এমপি স্বপন আর নেই

সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)
সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে তুরস্কের ইস্তাম্বুলের মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা ৩৩ মিনিটে তার মৃত্যু হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হাসিবুর রহমান স্বপনের একান্ত সহকারী ও শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার।

তিনি জানান, হাসিবুর রহমান পবিত্র কোরবানি ঈদের পরের দিন থেকে করোনা পজিটিভ ছিলেন এবং দেশে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিন দিন আগে উন্নত চিকিৎসার জন্য তুরস্কের মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

আগামীকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টায় তার মৃতদেহ বাংলাদেশে আসবে। এরপর সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মৃতদেহ নিয়ে আসা হবে তার নির্বাচনী এলাকা শাহজাদপুরে। সেখানে জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে শাহজাদপুরের চুনিয়াখালিপাড়ায় তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ