রাজনীতি

চিকিৎসার জন্য দিল্লি নেওয়া হয়েছে তোফায়েল আহমেদকে

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ
উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে ভারতের রাজধানী নয়াদিল্লি নেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় বলে তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান। তার শারীরিক অবস্থা ভালো আছে। স্ট্রোক করায় গত ৩০ আগস্ট তোফায়েল আহমেদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের বলেন, উনার মাইল্ড স্ট্রোক হয়েছিল। স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে উনাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, দিল্লির ওই হাসপাতালে এর আগে তোফায়েল আহমেদের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল। তোফায়েল আহমেদের কার্ডিওলজি ও নিউরোলজির কিছু সমস্যা ছিল। ৩০ আগস্ট শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বপালন করেছেন ৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ। তিনি পাঁচবার সংসদ সদস্য হন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ